
আন্তর্জাতিক ডেস্কঃ তাজমহলের আশেপাশের নিরাপত্তার জন্য ভারতের উত্তরপ্রদেশের সরকার এবার কঠোর হলো। নির্দেশ দেওয়া হল উত্তরপ্রদেশের পুলিশকে। নিয়মের ব্যতিক্রম হলেই যে কাওকেই খাটতে হতে পারে জেল। এর ফলে পর্যটকরা আর পাবে না তাদের ভ্রমনের সৃতি মধুর ছবি। ভারতের উত্তরপ্রদেশের পুলিশ নিয়ম করল বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহলের আশেপাশে কেও যদি ড্রোন ওড়ায় তবে তাকে খাটতে হবে জেল। ড্রোন ওড়ানোর বিষয়ে আগ্রার পুলিশ সুপার কুনওয়ার অনুপম সিং জানান,তাজমহলের আশেপাশে ড্রোন ওড়াতে গিয়ে কোন ব্যক্তি ধরা পড়লে তার বিরুদ্ধে ভারতের আইপিসি ২৮৭, ৩৩৬, ৩৩৭ এবং ৩৩৮ ধারায় অভিযোগ দায়ের করা হবে। তাজমহলের আশেপাশের হোটেল গুলোকেও এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
২০১৭ সালে তাজমহলের আশেপাশে কমপক্ষে ২০ বার ড্রোন উড়তে দেখা গিয়েছিলো বলেও জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। আর তাই বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহলের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ এই ধরনের বিধান জারি করলো। এবার দেখার বিষয় হলো এই জেলের বিধান তাজমহলের আশেপাশে ড্রোন উড়ানো বাড়ায় না একেবারে বন্ধ হয়। তবে এই জেল দেওয়ার বিধানের ফলে পর্যটকরা তাদের চমৎকার ছবি থেকে বঞ্চিত হবে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তাজমহলের আশেপাশে ড্রোন দিয়ে ছবি তোলা গত কয়েক বছরে বেশ কয়েকগুন বেড়ে গিয়েছে। বিশ্বের অন্যতম এই আশ্চর্য সামনে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি পেতে পর্যটকরা বেশির ভাগ সময়েই ব্যবহার করছেন ড্রোন ক্যামেরা। আর এই প্রবনতা বার বার নিশেষ করার পরও কমছে না। বরং এই প্রবনতা দিন দিন বেড়েই চলছে। আর এ জন্যই ভারতের উত্তরপ্রদেশের পুলিশ এবার শাস্তি মূলক এই ব্যবস্থা নিয়ে নিলো।