News71.com
 International
 12 Feb 18, 06:38 AM
 177           
 0
 12 Feb 18, 06:38 AM

ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনি হামাস ।।  

ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনি হামাস ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার বেইত হানুনের আকাশে ইসরাইলের একটি ড্রোনকে ধ্বংস করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সূত্র জানিয়েছে,ইসরাইল গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোনটিকে পাঠিয়েছিল। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড গতরাতে ইসরাইলের যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য তাদের সব সদস্যকে প্রস্তুত রাখার ঘোষণা দেয়ার পরপরই ড্রোন ভূপাতিত হলো। এর আগে ইসরায়েলের একটি এফ-১৬ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে সিরিয়া। এছাড়া গাজায় প্রবেশ করা একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ধ্বংস করেছে বলে দাবি করেছে ফিলিস্তিনিরা। এদিকে মার্কিন প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত ইরানের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি বিশেষজ্ঞরা ড্রোনটি পরীক্ষা করে এ দাবি করেছেন। প্রায় ছয় বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ইরানের আকাশে ওড়ার সময় হারিয়ে যায়।

পরে জানা যায়,ড্রোনটিকে সিগন্যালিং ব্যবস্থা জ্যাম করে ইরান আটক করেছে। এরপর সে ড্রোনের প্রযুক্তির ওপর ভিত্তি করে ড্রোন নির্মাণ করে ইরান। ইসরায়েল দাবি করেছে,গত শনিবার তাদের ভূখণ্ডে প্রবেশ করা একটি ইরানের ড্রোনকে হেলিকপ্টার থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। সে ড্রোনটিতে মার্কিন চুরি করা ড্রোনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। তবে ইসরায়েলের এ দাবি উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,ইসরায়েলের দাবি এতই হাস্যকর যে,তা নিয়ে মন্তব্য করা উচিত নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন