News71.com
 International
 12 Feb 18, 12:44 PM
 215           
 0
 12 Feb 18, 12:44 PM

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভাল অবস্থায় ।। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি  

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভাল অবস্থায় ।। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভাল বলে মন্তব্য করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।অরুণ জেটলি বলেন, দিন দিন এই সম্পর্কের উন্নতি দিকে যাচ্ছে। আগামী দিনেও আরও উন্নতি হবে। এতে উভয় দেশ লাভবান হবে। চার বছরে এ সম্পর্ক সবচেয়ে ভালো পরিস্থিতিতে উন্নিত হয়েছে।আজ রোববার আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি দলের ‘ভিশন ডকুমেন্ট’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অরুণ জেটলি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।কারণ রাজ্যের ক্ষমতা দখলের মধ্য দিয়ে বিজেপি দেশের শক্তিশালী দল হিসেবে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।দীর্ঘদিন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার ফলে মানুষের মধ্যে বাম দলের সরকারের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে।তাই রাজ্য শক্তিশালী হওয়ার জন্য আরো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে।তাই ভারত সরকার রাজ্যকে অধিক থেকে অধিকতর সহযোগিতা করছে।ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য রিজিওনাল মেডিকেল কলেজসহ একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন