News71.com
 International
 26 Dec 17, 05:26 AM
 124           
 0
 26 Dec 17, 05:26 AM

এবার স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উ.কোরিয়া।।

এবার স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উ.কোরিয়া।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে।বাইরের দেশের পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে পারমাণবিক ক্ষমতাধর এ রাষ্ট্রের মহাকাশ কর্মসূচি হচ্ছে অস্ত্র পরীক্ষার একটি কৌশল মাত্র। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় জাতিসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ। এছাড়া দেশটির বিরুদ্ধে স্যাটেলাইটসহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে কোন ধরণের পরীক্ষা চালানোও ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে দৈনিক জনগাং ইলবোর খবরে বলা হয়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সম্প্রতি আমরা জানতে পেরেছি যে উত্তর কোরিয়া নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ করেছে। তাদের এ স্যাটেলাইটের নাম কোয়াংমিয়ংসং-৫।এক্ষেত্রে তাদের পরিকল্পনা হচ্ছে ক্যামেরা ও টেলিকমিউনিকেশন ডিভাইস সম্বলিত একটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন