News71.com
 International
 29 Nov 17, 11:20 AM
 154           
 0
 29 Nov 17, 11:20 AM

আবুধাবিতে গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত।।  

আবুধাবিতে গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গাড়িচাপায় আবু জাফর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শনিবার (২৫ নভেম্বর) আবুধাবির শিল্পনগরী মোসাফফা সানাইয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর চট্টগ্রামের রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের মোকার দিঘীপাড়া মৃত আবুল কাশেমের ছেলে।

জানা যায়,আবু জাফর আবুধাবিতে মোটরসাইকেলে করে খালিজ টাইম পত্রিকা গ্রাহকদের কাছে বিলি করতেন। কয়েকদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয় পুলিশের কাছে গিয়ে জানা যায়- তার মরদেহ এখন আবুধাবি শেখ খলিফা মেডিকেলের মর্গে রয়েছে। এদিকে আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে পাঠানো হবে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন