News71.com
 International
 28 Nov 17, 06:08 AM
 167           
 0
 28 Nov 17, 06:08 AM

ভারতে যেকোন মুহূর্তে হামলা চালাতে পারে জঙ্গীগোষ্ঠি আল-কায়েদা।

ভারতে যেকোন মুহূর্তে হামলা চালাতে পারে জঙ্গীগোষ্ঠি আল-কায়েদা।

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ভারতের ধর্মীয় স্থানগুলো লক্ষ্য করে বড়সড় হামলার ছক কষছে।এমনটাই ইঙ্গিত দিচ্ছে ভারতের গোয়েন্দারা৷ সম্প্রতি এই জঙ্গিগোষ্ঠী স্যাফরন টেরর শিরোনামে একটি ভিডিও রিলিজ করে৷ সেই ভিডিওটিতেই স্পষ্ট যে, ভারতের ধর্মীয় স্থানগুলোতে বড়সড় হামলা চালাতে পারে আল-কায়েদা৷ একইসঙ্গে ভারতে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন যোগাবে এই জঙ্গিগোষ্ঠী৷ এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিতর্ক শুরু হয়ে যাবে৷ এমনটাই ইঙ্গিত দিচ্ছেন ভারতের গোয়েন্দারা৷

এদিকে, ভিডিওটি ফাঁস হতেই গোয়েন্দারা ভারতে আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর স্বঘোষিত প্রধান সানুয়াল হকের উপর নজর রাখছে৷ সানুয়াল উত্তর প্রদেশের বাসিন্দা৷ তার প্রতিটি গতিবিধির উপরেই নজর রাখছে ভারতের গোয়েন্দারা৷ একইসঙ্গে গোয়েন্দারা জানাচ্ছেন, আল-কায়েদার দক্ষিণ এশিয়ার ইউনিট ভারতে আক্রমণ চালানোর জন্য খুব সক্রিয় বলে মনে হচ্ছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন