News71.com
 International
 28 Nov 17, 10:16 AM
 157           
 0
 28 Nov 17, 10:16 AM

সিরিয়ার আইএস ঘাটিতে রুশ হামলায় নিহতের সংখ্যা ৫৩ জন।

সিরিয়ার আইএস ঘাটিতে রুশ হামলায় নিহতের সংখ্যা ৫৩ জন।


আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা একটি গ্রামের আবাসিক এলাকায় গত রবিবার ভোরে রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ কমপক্ষে ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানায়। মানবাধিকার বিষয়ক ব্রিটিশভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের আল শাফাহ গ্রামে এ বিমান হামলা চালানো হয়। প্রাথমিকভাবে রাশিয়ার এ বিমান হামলায় নিহতদের সংখ্যা ৩৪ বলা হলেও ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও অনেক লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন