News71.com
 International
 27 Nov 17, 11:29 AM
 202           
 0
 27 Nov 17, 11:29 AM

পাকিস্তানে ফেসবুক ও টুইটার বন্ধ।।

পাকিস্তানে ফেসবুক ও টুইটার বন্ধ।।

আন্তর্জাতিক ডেস্কঃ হিংসাত্মক আন্দোলনের জেরে তথৈবচ অবস্থা পাকিস্তানের৷ ছড়িয়ে পড়া হিংসা এড়াতে সরকারি নির্দেশে বন্ধ সোশ্যাল সাইটসহ সংবাদ মাধ্যমের সম্প্রচার। সুত্র জানায়, দেশের আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ করেছে ধর্মীয় গোষ্ঠী৷ তার জেরে গত ২৪ ঘণ্টায় হিংসাত্মক আন্দোলনের জেরে উত্তপ্ত রাজধানী ইসলামাবাদ৷ সেই রেশ ছড়িয়েছে দেশের বাণিজ্য নগরী করাচিতেও৷ পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী আসিফ খাকান আব্বাসি৷ বৈঠকে সরকার কড়া অবস্থানে থাকবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়৷ গত শনিবার থেকে বিক্ষোভ প্রবল আকার নিয়েছে৷ রাস্তায় নেমেছে সেনা৷ বিক্ষোভকারীদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়৷ বিক্ষোভকারীদের অভিযোগ,মন্ত্রীত্ব শুরুর আগে শপথ বাক্য পাঠের সময় জাহিদ হামিদ ইসলামের নবী মহম্মদের নাম উল্লেখ করেননি৷ এর জেরে আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা।

কয়েক সপ্তাহ আগে থেকে বিক্ষোভ বড়সড় আকার নেয়৷ এদিকে মন্ত্রী জানিয়েছেন,ক্লার্কের ভুলেই শপথ বাক্যে গরমিল হয়েছে৷ এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন৷ বিক্ষোভাকীরদের সরানোর অভিযান শুরু হলে সংঘর্ষ বেধে যায়৷ গত শনিবার এই সংঘর্ষের জেরে জখম হয়েছেন অন্তত ২০০ জন। পরে করাচিসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আইনমন্ত্রীর বাড়ির একাংশে ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন