News71.com
 International
 27 Nov 17, 11:03 AM
 184           
 0
 27 Nov 17, 11:03 AM

পাকিস্তান বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ ।। মার্কিন রিপোর্ট  

পাকিস্তান বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ ।। মার্কিন রিপোর্ট   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাড়িয়েছে পাকিস্তান । তারা যেকোনো সময় পরমাণু যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারে । সম্প্রতি এমনটাই রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র । আটলান্টিক কাউন্সিলের এশিয়া ইন দ্য সেকেন্ড নিউক্লিয়ার এজে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে । গুরুত্বপূর্ন এই মার্কিন রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে যে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চলছে তা শুধু দেশের নিরাপত্তা বিঘ্নিত করবে না। সেই সঙ্গে এটি পাকিস্তানের পরমাণু যুদ্ধের পথকে প্রশস্ত করছে অনেকাংশে।

রিপোর্ট অনুযায়ী, এই ধরনের পরমাণু পরীক্ষা পাকিস্তানকে নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন করতে পারে। বিশেষ করে সামরিক ঘাঁটি। যেখানে পরমাণু অস্ত্রশস্ত্র রাখা হয়। সেখানেই জঙ্গিরা হামলা চালায়। এই ধরনের সংবেদনশীল হামলার ঘটনায় ঘটনাস্থলের ভিতরকার লোকই যে জড়িত থাকে কিছু কিছু ক্ষেত্রে সেটি নিশ্চিতাকারে বলাই যায়। আর এই হামলার ফলেই পাকিস্তানের সামরিক ঘাঁটি থেকে পরমাণু অস্ত্রশস্ত্রগুলি জঙ্গিদের হাতে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। যার জেরেই পাকিস্তানের নিরাপত্তা কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হয়ে পরে।রিপোর্ট অনুযায়ী, এই পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলি যা আধুনিকীকরণ করা হয়, যেমন, নতুন এবং উন্নত ডিজাইনের সাথে পুরানো সিস্টেমের প্রতিস্থাপন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন