News71.com
 International
 26 Nov 17, 10:22 AM
 176           
 0
 26 Nov 17, 10:22 AM

ভারতের মধ্য প্রদেশে ১২ বছরের কম বয়সের শিশুদের ধর্ষণ করলেই ফাঁসি ।।

ভারতের মধ্য প্রদেশে ১২ বছরের কম বয়সের শিশুদের ধর্ষণ করলেই ফাঁসি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ১২ বছরের কম বয়সের শিশুদের ধর্ষণ করলে তাদের ফাঁসি দেওয়া হবে। ভারতের মধ্য প্রদেশ রাজ্যে এই আইন পাশ না হলেও তাতে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নতুন এই সংশোধনীতে বলা হয়েছে, া১২ বা তার কম বয়সের মেয়েদের ধর্ষণ করলে বা ধর্ষণের সঙ্গে জড়িত থাকলে অপরাধীকে মৃত্যদণ্ড দেওয়া হবে। গণধর্ষণে দোষী সাব্যস্ত হলেও ফাঁসি হবে বলেও প্রস্তাব রাখা রয়েছে। ধর্ষকদের শাস্তি ও জরিমানাও বাড়িয়ে দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে মধ্যপ্রদেশ মন্ত্রিসভা।

মধ্যপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে বেড়ে চলা অপরাধ রুখতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং। গত দু মাসে সে রাজ্যে ধর্ষণ ও যৌন অত্যাচারের বেশ কয়েকটি রিপোর্ট জমা পড়েছে। চলতি মাসের শুরুর দিকেই ভোপালে ১০ বছরের এক কন্যাকে গণধর্ষণের অভিযোগে ৬৭ বছরের এক বৃদ্ধা ও এক মহিলা-সমেত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। কোচিং ক্লাস থেকে ফেরার সময় এক ইউপিএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হওয়ার পরই মহিলাদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি নিয়ে সোচ্চার হন মধ্যপ্রদেশের মানুষজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন