News71.com
 International
 26 Nov 17, 07:23 AM
 190           
 0
 26 Nov 17, 07:23 AM

কাতার ভিত্তিক আল জাজিরার কার্যালয় উড়িয়ে দেওয়া হবে ।। লে. জেনারেল ঢাহি খালফান

কাতার ভিত্তিক আল জাজিরার কার্যালয় উড়িয়ে দেওয়া হবে ।। লে. জেনারেল ঢাহি খালফান


আন্তর্জাতিক ডেস্কঃ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা লে. জেনারেল ঢাহি খালফান। হুমকির কারণ হিসেবে সন্ত্রাসী সংগঠনকে মদদ দেওয়ার কথা জানিয়েছেন দুবাইয়ের এই নিরাপত্তা প্রধান। তিনি দাবি করেন,গত শুক্রবার মিসরের সিনাই উপত্যকায় মসজিদে হামলার উসকানি দিয়েছে আল জাজিরা।

এক টুইটবার্তায় ওই কর্মকর্তা অভিযোগ করেন,আল জাজিরা আলকায়েদা, আইএস ও আলনুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে আসছে। তাই সৌদি জোটের উচিত- আল জাজিরার কার্যালয় বোমা মেরে গুঁড়িয়ে দেয়া। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আল জাজিরা। আল জাজিরার আরবি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের আবু হিলাল্লাহ বলেছেন,আমাদের অফিসে কোনো হামলা এবং আমাদের কর্মীদের ওপর কোনো সন্ত্রাসী হামলা হলে তার পুরো দায়ভার খালফানের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন