
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরী নিংবোতে আজ রোববার এক কারখানায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। এতে দুই জন নিহত হয়েছে। তাছাড়াও অসংখ্য লোক আহত হয়েছে। আহতদের অন্তত ৩০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এছাড়া এ বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে এবং আশপাশের ভবনগুলো ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সুত্র একথা জানায়।
সিসিটিভি’র ওয়েবসাইটে বলা হয়েছে,ভোরবেলা এই বিস্ফোরণ ঘটে। টেলিভিশন ফুটেজে উদ্ধাকারীদের আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান,এই বিস্ফোরণে ‘বিপুল সংখ্যক লোক আহত হয়েছে। খবরে বলা হয়,অন্তত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।