News71.com
 International
 26 Nov 17, 11:43 AM
 162           
 0
 26 Nov 17, 11:43 AM

রূপালী পর্দা থেকে রাজনৈতিক মঞ্চ ।। মুখ্যমন্ত্রী মমতার নাক কাটার হুমকি দিলেন বিজেপি নেতা  

রূপালী পর্দা থেকে রাজনৈতিক মঞ্চ ।। মুখ্যমন্ত্রী মমতার নাক কাটার হুমকি দিলেন বিজেপি নেতা   

আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্কিত ‘পদ্মাবতী ছবিকে সমর্থন করায় এবার ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কেটে নেওয়ার হুমকি দিলেন হারিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু।আমু বলেন, জানতে পেরেছি মমতা কলকাতায় সঞ্জয়লীলা বানসালীকে আমন্ত্রণ জানিয়েছেন। তাকে মনে করিয়ে দিতে চাই এটা রামের ভাই লক্ষ্মণের ভূমি। এটা উল্লেখ করার প্রয়োজন নেই যে, লক্ষ্মণ শূর্পনখার কী অবস্থা করেছিল। পদ্মাবতী' নিয়ে এর আগে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয়লীলা বানসালীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য দল থেকে তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। দলের সেই নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করে গতকাল শনিবার ফের সেই পথেই পা বাড়ালেন আমু।

উল্লেখ্য এই বিজেপি নেতাই গত কয়েক দিন আগেই হুমকি দিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের মাথা কেটে নিতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। শুধু তাই নয়, যদি দেশে এই ছবি মুক্তি পায় তা হলে রাজপুত সম্প্রদায়ের সদস্যরা সমস্ত সিনেমা হল জ্বালিয়ে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ভারতের বিভিন্ন প্রান্তে ‘পদ্মাবতী’ নিয়ে বিরোধিতা চলছে। রাজস্থান তো বটেই, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাবেও এই ছবির মুক্তিতে প্রবল আপত্তি উঠেছে। পাশাপাশি এই ছবিকে অনেকেই সমর্থন জানিয়েছেন।যেমনটা করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বানসালিসহ পদ্মাবতীর গোটা টিমকে আমন্ত্রণ জানিয়েছেন এ রাজ্যে ছবিটির প্রোমোশনের জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন