News71.com
 International
 26 Nov 17, 12:41 PM
 234           
 0
 26 Nov 17, 12:41 PM

দুর্নীতির দায়ে অভিযুক্ত সৌদি যুবরাজদের ১০০ বিলিয়ন ডলারের বিনিময়ে মুক্তি।।

দুর্নীতির দায়ে অভিযুক্ত সৌদি যুবরাজদের ১০০ বিলিয়ন ডলারের বিনিময়ে মুক্তি।।


আন্তর্জাতিক ডেস্কঃ ডেস্কঃ দুর্নীতির দায়ে অভিযুক্ত সৌদি যুবরাজদের ১০০ বিলিয়ন ডলারের বিনিময়ে সকল অভিযোগ থেকে মুক্তি দেবে সৌদি সরকার। সৌদি সরকারের পক্ষ থেকে অভিযুক্তদের এই সমঝোতা প্রস্তাব দেয়া হয়েছে বলে সুত্র জানায়। ক্ষমতার মুকুট মাথায় পেয়েই তড়িঘড়ি দুর্নীতি দমন কমিটি গঠন করে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ধরপাকড় শুরু করলে ১১ জন যুবরাজ এবং ৪ জন মন্ত্রী ও ১০ জন সাবেক মন্ত্রী আটক হন। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন,দুর্নীতির দায়ে অভিযুক্তদের মধ্যে মাত্র এক শতাংশ তাদের নিরাপরাধ বলে প্রমাণ করতে পেরেছে। বাকীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে চার শতাংশ সমঝোতায় রাজি হয়নি এবং তারা আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। বাকী ৯৫ শতাংশ এই সমঝোতায় রাজি আছেন বলে ধারণা করা হচ্ছে। ক্রাউন প্রিন্সের বিবৃতি অনুসারে, সমঝোতার ফলে রাষ্ট্রীয়ভাবে ১০০ বিলিয়ন ডলার উদ্ধার হবে।

তেল সম্পদে সমৃদ্ধ সৌদি আরবে দুর্নীতির দৌরাত্ম এবং ঐতিহ্য বেশ প্রাচীন। ঘুষ, লভ্যাংশ দেয়া, খুশি করার সংস্কৃতি সেখানে ব্যবসার এক অবিচ্ছেদ্য অংশ। উচ্চ পদস্থ কর্তাব্যক্তিরা নিজেদের পদ ও দায়িত্বের বিপরীতে সরকারি বেতনের চেয়ে কয়েক হাজার গুণ বেশি অর্থ রোজগার করে থাকেন। এমন অনেকেই আছেন যারা চাকরি করে বিদেশি ব্যাংকগুলোতে কয়েক বিলিয়ন ডলার জমিয়েছেন। ফলে দ্রুত বর্ধমান জনসংখ্যার এই দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে, যেখানে তরুণ প্রজন্মের জন্য বিপুল পরিমাণ কাজের সুযোগ দরকার। এ কারণেই ৮২ বছর বয়সী কিং সালমানকে সঙ্গে নিয়ে কিছু ‘ধনকুবের’কে কব্জায় আনার চেষ্টা করছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন