
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মেয়র হত্যার ধুম পড়েছে । দেশটির পৌর এলাকার বিভিন্ন মেয়রদের এখানে কারনে-অকারনে হত্যা করা হয় । গতকাল শুক্রবারও দেশটির গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ অঙ্গরাজ্যের পৌরসভার এক মেয়র নিহত হয়েছেন। আজ স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। এনিয়ে এ পর্যন্ত দেশটিতে গত ১৪ বছরে ৫০ জন মেয়র খুনের ঘটনা ঘটল। একই রাজ্যে নব নির্বাচিত এক মেয়র নিহত হওয়ার মাত্র চারদিন পর আবারও এই ঘটনা ঘটল।
রাজ্যের প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, এই হামলায় ইক্সহুয়াটলান ডি মাদেরো’র মেয়র ভিক্টর ম্যানুয়েল স্পিনোজা ও তার স্ত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন।শহরটি মেক্সিকো সিটি থেকে ২৭০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত।কর্তৃপক্ষ এই হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। গতকাল শুক্রবার রাতে রাজ্যের রাজধানী জালাপার কাছে একটি পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পারিবর্তী হিদালগোতিতলান পৌরসভার নবনির্বাচিত মেয়র সান্তানা ক্রুজ বাহেনা এক হামলায় নিহত হওয়ার কয়েকদিন পর সর্বশেষ হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটল।
সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানাগেছে অন্তত ৩০ জনের একটি সশস্ত্র দল মেয়র সান্তানার ও তার পরিবারের ওপর হামলা চালায়। যানবাহন থেকে তেল চুরি করে এমন একটি অপরাধি চক্র এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচেছ। গত মাসে মেক্সিকোর অপর কয়েকটি রাজ্যে আরো তিন মেয়র নিহত হয়েছেন।ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেয়র্স-এর পরিসংখ্যানে বলা হয়েছে, ২০০৩ সাল থেকে দেশটিতে প্রায় ৫০ মেয়র নিহত হয়েছেন।