News71.com
 International
 23 Nov 17, 04:23 AM
 148           
 0
 23 Nov 17, 04:23 AM

মুম্বাই হামলার মুল সন্দেহভাজন জঙ্গিনেতা হাফিজ সাঈদকে মুক্তি দিচ্ছে পাকিস্তান।।

মুম্বাই হামলার মুল সন্দেহভাজন জঙ্গিনেতা হাফিজ সাঈদকে মুক্তি দিচ্ছে পাকিস্তান।।


আন্তর্জাতিক ডেস্কঃ মুম্বাই হামলার অন্যতম সন্দেহভাজন হোতা হাফিজ সাঈদের মুক্তির নির্দেশ দিয়েছেন পাকিস্তানের লাহোর হাইকোর্ট। প্রায় এক বছর ধরে গৃহবন্দি এ নেতাকে ছেড়ে দিতে গতকাল আদালত আদেশ দেন। হাফিজের দল জামাত-উদ-দাওয়ার মুখপাত্র আহমেদ নাদিন বলেন,তাঁর (হাফিজের) বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে সরকার প্রমাণ দাখিলে ব্যর্থ হওয়ায় এ মামলার পর্যালোচনা পর্ষদ তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে।

২০০৮ সালের ২৬ নভেম্বর এক দল জঙ্গি মুম্বাইজুড়ে সিরিজ বোমা হামলা ও গোলাগুলি শুরু করে। তিন দিনের প্রচেষ্টায় শহর পুনরুদ্ধারে সক্ষম হয় সেনারা। অভিযোগ রয়েছে,এ হামলার পেছনে ছিলেন জামাত-উদ-দাওয়া নেতা হাফিজ। নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার হয়ে প্রকাশ্যে কাজ চালাচ্ছে জামাত-উদ-দাওয়া,এমনটা মনে করে ভারত ও যুক্তরাষ্ট্র। অভিযুক্ত হাফিজের শাস্তি নিশ্চিত করতে না পারার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ক্ষোভ প্রকাশ করে আসছে ভারত। অপরদিকে হাফিজের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ দিতে না পারার জন্য ভারতকে দুষে চলেছে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন