News71.com
 International
 23 Nov 17, 09:51 AM
 159           
 0
 23 Nov 17, 09:51 AM

গুজরাট বিধানসভা নির্বাচন ।। শেষ মূহুর্তে কংগ্রেসের পালে হাওয়া

গুজরাট বিধানসভা নির্বাচন ।। শেষ মূহুর্তে কংগ্রেসের পালে হাওয়া


আন্তর্জাতিক ডেস্কঃ গুজরাট বিধানসভা নির্বাচনে শেষ বেলায় কংগ্রেসের মুখে হাসি ফোটাল গুজরাটের প্যাটেলরা। আগামী মাসে বিধানসভা ভোটে রাজ্যের প্যাটেল বা পাতিদারদের সবচেয়ে বড় সংগঠন ‘পাতিদার অনামত আন্দোলন সমিতি’ বা ‘পাস’ কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিল। এর ফলে শাসক বিজেপিকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। পাতিদারদের নেতা হার্দিক প্যাটেল গতকাল আহমেদাবাদে এই খবর জানিয়ে বলেন,বিশ্বাসঘাতকতার জন্য এবারের নির্বাচনে তাঁরা বিজেপিকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির বিরোধিতার অর্থ প্রকারান্তরে কংগ্রেসকে সমর্থন করা। হার্দিক প্যাটেল অবশ্য স্পষ্ট করে জানিয়ে দেন,আগামী দুই-আড়াই বছর তাঁরা কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের ভোট ১৪ শতাংশ। এত বছর ধরে প্যাটেলরা বিজেপিকে নিঃশর্ত সমর্থন জুগিয়ে এসেছে। এই সম্প্রদায় অগ্রসর, অধিকাংশই জমির মালিক। ‘পাতিদার’-এর অর্থও হলো জমিদার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে তাঁদের প্রতিনিধিত্ব খুবই কম। অনগ্রসর, অতি অনগ্রসর অথবা তফসিলি জাতি কিংবা উপজাতি না হয়েও সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের দাবিতে দুই বছর ধরে তাঁরা প্রবল আন্দোলন চালিয়ে আসছেন। সেই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হয়নি রাজ্য বিজেপি। কংগ্রেস অবশেষে সেই সহানুভূতি জানানোয় নির্বাচনে তাদের সমর্থনের সিদ্ধান্ত।

কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখানেই। ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী কোনো রাজ্যেই সব শ্রেণির সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হতে পারবে না। গুজরাটেও সংরক্ষণের হার ৪৯ শতাংশ। এর বাইরে কীভাবে পাতিদারদের জন্য পৃথক সংরক্ষণ সম্ভব,সেই বিষয়ে কংগ্রেস বা ‘পাস’ নেতৃত্ব স্পষ্ট করে কিছু জানাননি। প্যাটেল ভোট কাছে টানতে বিজেপি অবশ্য চেষ্টার ত্রুটি রাখছে না। ১৮২ আসনের বিধানসভায় প্রথম দফার যে ভোট হবে ৯ ডিসেম্বর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন