News71.com
 International
 22 Nov 17, 06:51 AM
 151           
 0
 22 Nov 17, 06:51 AM

ইসরাইলের অপতৎপরতা মোকাবেলায় সজাগ থাকতে লেবানন সেনাপ্রধানের আহ্বান  

ইসরাইলের অপতৎপরতা মোকাবেলায় সজাগ থাকতে লেবানন সেনাপ্রধানের আহ্বান   

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের হুমকি ও অপতৎপরতা মোকাবিলায় নিজ দেশের সেনাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন। গতকাল মঙ্গলবার সামরিক বাহিনীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ নির্দেশনা দেন তিনি। টুইটবার্তায় সেনাপ্রধান জোসেফ লেখেন,ইসরাইল তার অপতৎপরতা অব্যাহত রেখেছে।
ইসরাইলের হুমকি এবং অপতৎপরতা মোকাবেলা করতে হবে,পাশাপাশি,তাদের শত্রুভাবাপন্ন মনোভাবের বিষয়ে সজাগ থাকতে হবে। বার্তায় লেবাননে অবস্থান করা জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে সহযোগিতা করতেও সেনাবাহিনীকে আহ্বান জানান জেনারেল আউন। ২০০৬ সালের লেবাননে ইসরাইলি আগ্রাসনের পর থেকেই দেশটিতে জাতিসংঘের সেনারা অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন