
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর ইরাকের তুজ খুরমাতু শহরে গতকাল মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত আরও ৪০জন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সালাউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু শহরে একটি জনবহুল মার্কেট চত্বরকে টার্গেট করে এই শক্তিশালী ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২০০ কিলোমিটার উত্তরের এই শহরটিতে কুর্দি ও তুর্কিদের বসবাস। এই শহরটিকে নিয়ে কুর্দির আঞ্চলিক সরকার ও ইরাকের কেন্দ্রীয় সরকারের মধ্যে যথেষ্ট বিরোধও রয়েছে। গত মাসেই কুর্দিস বাহিনীকে হটিয়ে তুজ খুরমাতু শহরের দখল নিয়েছে ইরাকি সরকারি সেনা।আর গতকাল এই শক্তিশালী বিস্ফোরণে কাঁপল গোটা শহর।
Seen by Ajay Sarkar at 10:14am