News71.com
 International
 19 Nov 17, 12:20 PM
 147           
 0
 19 Nov 17, 12:20 PM

বেইজিংয়ে অগ্নিকান্ডে ১৯ জনের মৃত্যু, আহত ৮

বেইজিংয়ে অগ্নিকান্ডে ১৯ জনের মৃত্যু, আহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের রাজধানী বেইজিংয়ের একটি বাড়িতে গতকাল শনিবার ভয়াবহ অগ্নিকান্ডে ১৯ জন মারা গেছে ও আট জন আহত হয়েছে। বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় ডাক্সিং জেলায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন কিভাবে লেগেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে এতে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।অগ্নিকান্ডের প্রায় তিন ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন