News71.com
 International
 19 Nov 17, 12:02 PM
 172           
 0
 19 Nov 17, 12:02 PM

ওয়াশিংটনের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার হুমকি ফিলিস্তিন কতৃপক্ষের ।

ওয়াশিংটনের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার হুমকি ফিলিস্তিন কতৃপক্ষের ।

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটনের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল ফিলিস্তিন কতৃপক্ষ । মার্কিণ যুক্তরাষ্ট্রের রাজধানীতে প্যালেস্টাইন লিবারেশন অরগ্যানাইজেশনের (পিএলও) কার্যালয় চালু রাখার আর কোনো কারণ দেখছে না যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এমন মন্তব্যে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উল্লেখ্য ১৯৮০ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পিএলওর অফিস চালানোর ক্ষেত্রে এমন বাধা এলো। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ-আল মালকি বলেছেন, প্রতি ৬ মাস পর পর ওয়াশিংটনে পিএলওর অফিস চালানোর চুক্তি নবায়ন করে আসা হয়। এবারই তা নবায়নে অনীহা দেখিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। দু’দিন আগে স্টেট ডিপার্টমেন্টের একটি চিঠির মাধ্যমে তারা জানতে পারেন যে, মার্কিন কর্তৃপক্ষ সে দেশে ফিলিস্তিনি সংস্থাটির অফিস চালু রাখার বিষয়ে যথেষ্ট কারণ আর খুঁজে পাচ্ছে না।


ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তিতে প্রভাব তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প তার হাতে কিছু রাখতে চান। সে জন্যই যুক্তরাষ্ট্র এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে।যদিও তিন মাসের মধ্যে সিদ্ধান্তের পরিবর্তন আনার সুযোগ থাকছে মার্কিন প্রেসিডেন্টের। এর আগে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের জন্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবার আহ্বান জানিয়েছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেজন্যেও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এক মার্কিন কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন