News71.com
 International
 19 Nov 17, 11:42 AM
 197           
 0
 19 Nov 17, 11:42 AM

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের এখনও হদিশ মেলেনি, চলছে উদ্ধার অভিযান........

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের এখনও হদিশ মেলেনি, চলছে উদ্ধার অভিযান........

আন্তর্জাতিক ডেস্কঃ ৪৪ জন ক্রু নিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে যাওয়া আর্জেন্টিনার সাবমেরিনটির এখনও কোন সন্ধান মেলেনি।নিঁখোজ এই সামরিক সাবমেরিনটির খোঁজে জোর তল্লাশি শুরু করা হয়েছে। তবে আর্জেন্টিনার নৌবাহিনী দাবী করেছে নিখোঁজের আগের মুহুর্তে সাবমেরিনটি থেকে স্যাটেলাইট মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে সে যোগাযোগের চেষ্টা তখন সফল হয়নি। গতকাল শনিবার স্থানীয় সময় ১০:৫২ থেকে ৩:৪২ মিনিট পর্যন্ত যোগাযোগের সে চেষ্টাগুলো করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সাবমেরিনটির সন্ধানে দক্ষিণ আটলান্টিকে কঠিন ঝোড়ো পরিস্থিতির মধ্যেই তল্লাশি চালাচ্ছে আর্জেন্টাইন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এবং মার্কিন মহাকাশ গবেষনা কেন্দ্র নাসাও এই তল্লাশি অভিযানে সহায়তা দিচ্ছে। আর্জেন্টিনার নৌবাহিনীর মুখপাত্র এনরিকে বালবি জানিয়েছেন, গত বুধবার পাতাগোনীয় উপকূল থেকে ৪৩২ কিলোমিটার দূরে আর্জেন্টিনা সাগরের দক্ষিণাঞ্চল থেকে শেষবার সংকেত পাঠিয়েছিল ডুবোজাহাজ এআরএ সান হুয়ান। ডুবোজাহাজটিকে দেখা না যাওয়ায় ও রাডারের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় গত শুক্রবার সন্ধ্যা থেকে ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান শুরু করা হয়েছে।

তীব্র বাতাস ও উঁচু ঢেউ উদ্যোগটিকে জটিল করে তুলছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত বোট ও বিমান থাকা সত্ত্বেও খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। অবশ্যই যে ঘণ্টাগুলো পার হয়েছে সেগুলোর বিবেচনায় রাখা হচ্ছে। দুই দিন ধরে কোনো যোগাযোগ নেই। বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগে সমস্যা হয়ে থাকতে পারে—নৌবাহিনী এমন ধারণা করছে বলে জানান তিনি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে নৌবাহিনীর প্রটোকল অনুযায়ী ডুবোজাহাজটির সাগরপৃষ্ঠে ভেসে ওঠার কথা। ‘আমরা আশা করছি এটি ভেসে উঠবে,বলেন বালবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন