News71.com
 International
 15 Nov 17, 09:24 AM
 161           
 0
 15 Nov 17, 09:24 AM

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে গ্রেফতার করেছে সৌদি আরব।। প্রেসিডেন্ট মাইকেল আউন  

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে গ্রেফতার করেছে সৌদি আরব।। প্রেসিডেন্ট মাইকেল আউন   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরব গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন। আজ বুধবার লেবাননের প্রেসিডেন্টের সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় তিনি এ ধরনের অভিযোগ করেন। গত ৪ নভেম্বর এক বিবৃতির মাধ্যমে সৌদি আরবে বসে পদত্যাগ করার ঘোষণা দেন হারিরি। হঠাৎ করেই সৌদির আল আরাবিয়া টেলিভিশনে তার পদত্যাগের ঘোষণায় অনেকেই বিভ্রান্ত হয়েছে।


এখনও ধোঁয়াশা রয়েছে স্বেচ্ছায় তার পদত্যাগের ব্যাপারে। গুজব ছড়িয়ে পড়েছে, হারিরি সৌদি আরবের নাগরিক এবং সেখানেই তিনি বেড়ে উঠেছেন। সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযানে রাজ পরিবারের অনেক সদস্যের সঙ্গে তাকেও গ্রেফতার করা হয়েছে বলেও জল্পনা-কল্পনা চলছে। সৌদি কর্তৃপক্ষের খুব কাছের মানুষ হারিরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন