News71.com
 International
 06 Nov 17, 12:51 PM
 163           
 0
 06 Nov 17, 12:51 PM

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে ।। টমাস শ্যানন

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে ।। টমাস শ্যানন


আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে। জোরপূর্বক বিতাড়িত নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর চাপ ও আলোচনা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের সফররত রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট টমাস এ শ্যানন আজ রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেটের সঙ্গে কন্ঠ মিলিয়ে প্রধানমন্ত্রী বলেন,রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমারের প্রতি চাপ এবং আলোচনা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং তাদের বিশেষ করে নারী ও শিশুদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন