News71.com
 International
 06 Nov 17, 12:51 PM
 160           
 0
 06 Nov 17, 12:51 PM

ভারত থেকে গরিবি-জাতপাত মুছে ফেলতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।।

ভারত থেকে গরিবি-জাতপাত মুছে ফেলতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।।


আন্তর্জাতিক ডেস্কঃ আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের মাটি থেকে জাতপাতের বৈষম্য,দারিদ্র্য,দুর্নীতি ও সন্ত্রাসবাদকে মুছে ফেলতে বিশেষ উদ্যোগী হল দেশটির ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার। ২০২২-এর মধ্যে দেশের ভোলবদল ঘটাতে নয়া নীতি গ্রহণ করল নীতি আয়োগ। এই বিষয়ে একটি খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। নয়াদিল্লিতে সেই খসড়াটি থিঙ্ক ট্যাঙ্কের চেয়ারম্যান রাজীব কুমার সমস্ত রাজ্যের রাজ্যপালদের কাছে পেশ করেছেন। তাঁর প্রশ্ন, স্বাধীনতার ৭৫ বছর পরও কেন ভারত থেকে দুর্নীতি, সন্ত্রাসবাদ, দারিদ্র্য, জাতপাতের রাজনীতি, উঁচু-নিচু ভেদাভেদকে মুছে ফেলা যাবে না?

২০৪৭-এ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির ১০০ বছর পূর্ণ করবে ভারত। তার আগেই ভারতকে বিশ্বের সেরা তিন দেশের তালিকায় তুলে আনতে বদ্ধপরিকর মোদি সরকার, জানিয়েছেন রাজীব। প্রধানমন্ত্রীকেই উদ্ধৃত করে রাজীব জানিয়েছেন,টেনশন-মুক্ত সমাজ গড়ে তোলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন