News71.com
 International
 03 Nov 17, 12:09 PM
 139           
 0
 03 Nov 17, 12:09 PM

সব শারীরিক স্পর্শই যৌন হেনস্থা নয়।।দিল্লি হাইকোর্ট

সব শারীরিক স্পর্শই যৌন হেনস্থা নয়।।দিল্লি হাইকোর্ট


আতর্জাতিক ডেস্কঃ অবাঞ্ছিত শারীরিক স্পর্শ হলেই তাকে যৌন হেনস্থা বলা যেতে পারে না। এক মামলার প্রেক্ষিতে এমনই রায় দিল ভারতের দিল্লি হাইকোর্ট।কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের এক নারী কর্মীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেয় দিল্লি হাইকোর্ট। সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই নারী। তার অভিযোগ,গবেষণাগারে ঢুকে তার সিনিয়র এক সহকর্মী গবেষণার যন্ত্র বন্ধ করে দেন। এরপর তার হাত থেকে গবেষণার নমুনা কেড়ে নিয়ে,তাকে ধাক্কা মেরে গবেষণাগার থেকে বের করে দেন। এই ঘটনায় ওই সিনিয়র সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তিনি। সংস্থার অন্তর্বর্তী তদন্তের পর ক্লিন চিট দেওয়া হয় অভিযুক্ত সিনিয়রকে।

সেই রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান সেই নারী। সংস্থার সিদ্ধান্তকেই বহাল রেখে বিচারপতি ভিভু বাখরু বলেন,সব অবাঞ্ছিত শারীরিক স্পর্শকেই যৌন হেনস্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে না। সেই স্পর্শকেই যৌন হেনস্থা বলে উল্লেখ করা যাবে,যেখানে যৌন নিগ্রহ করার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে কথা কাটাকাটির সময় অভিযোগকারী সেই নারীর হাত ধরেছিলেন অভিযুক্ত। কিন্তু সেখানে যৌন নিগ্রহের কোনও উদ্দেশ্য ছিল না। তর্কাতর্কির সময় ঘটনা পরম্পরায় এটা ঘটেছে বলে জানিয়েছে আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন