News71.com
 International
 02 Nov 17, 02:16 AM
 144           
 0
 02 Nov 17, 02:16 AM

সবদিক থেকে বাংলা বদলে গেছে ।। বিনিয়োগকারিদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি  

সবদিক থেকে বাংলা বদলে গেছে ।। বিনিয়োগকারিদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি   

আন্তর্জাতিক ডেস্কঃ পাখির চোখ, রাজ্যে লগ্নি আনা, আর সেই লক্ষ্যে বুধবার বাণিজ্যনগরীতে দাঁড়িয়ে বিনিয়োগ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলনের উদ্যোক্তা, তরুণ শিল্পপতিদের সংগঠন ইয়ং প্রেসিডেন্ট অরগাইনেজেশন হলেও, এর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন সজ্জন জিন্দল। শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সব দিক থেকে বাংলা বদলে গিয়েছে। শিল্পপতিরা বাংলায় গিয়ে পরখ করে দেখে নিতে পারেন। যেটা করতে পারি, আমি সেটাই বলি। মিথ্যে প্রতিশ্রুতি দিই না।পরিবর্তনের বাংলা বোঝাতে গিয়ে, কন্যাশ্রীর মতো সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যে যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে, তা বোঝাতে মমতা বলেন, বাংলায় বনধ অবরোধের সংষ্কৃতির অবলুপ্তি ঘটেছে, ফিরে এসেছে কর্মসংস্কৃতি। এখন কোনও কর্মদিবস নষ্ট হয় না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, শিল্পায়নে গতি আনতে এক জানালা পদ্ধতি চালু করেছে সরকার। শিল্পস্থাপনের জন্য বাংলায় জমির কোনও অভাব নেই। ল্যান্ড ব্যাঙ্ক থেকে জমি দেওয়া হবে বিনিয়োগকারীদের। বাংলায় লগ্নি করলে তাঁরা দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর বাজার ধরতে পারবেন। শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন সজ্জন জিন্দল, আদি গোদরেজ, নিরঞ্জন হীরা নন্দানি-সহ একাধিক বিশিষ্ট শিল্পপতি। শিল্প সম্মেলের আগে মুম্বইয়ে ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এসবিআই চেয়ারম্যানের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন একাধিক বেসরকারি ব্যাঙ্কের শীর্ষ কর্তা।গত মঙ্গলবার মুকেশ অম্বানির বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার যাবেন সজ্জন জিন্দলের বাড়িতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন