
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পারওয়ান প্রদেশের রাজধানী ছারিকারে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে।আজ বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, নগরীর কাছের একটি এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। আঠালো জাতীয় পদার্থ দিয়ে একটি বোমা ওই তেলের ট্যাঙ্কারে লাগিয়ে দেয়ার পর এটির বিস্ফোরণ ঘটে। এতে পাশেই থাকা বাসেও আগুন ধরে যায়।এতে এক নারীসহ ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়। আহত অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।