
আন্তর্জাতিক ডেস্কঃ ফের রক্তাক্ত যুক্তরাষ্ট্র। নিউ জার্সির পর এবার সন্ত্রাসীদের টার্গেট ডেনভার। জানা যায়, যুক্তরাষ্ট্রের ডেনভারের শহরতলিতে একটি ওয়ালমার্ট বিপণীর মধ্যে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ২৩ জন । কলোরাডোর থর্নটন এলাকা ডেনভারের থেকে ১৬ কিলোমিটার দূরে। সেখানকার পুলিশ এখনও হতাহতদের বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি। এ ব্যাপারে বিস্তারিত তথ্যও জানা যায়নি। কেউ জিম্মি হয়েছে কি না, তাও স্পষ্ট নয়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এলাকাটিতে অনেক গোলাগুলি হয়েছে। তবে দেশটির পুলিশ জানিয়েছে, এ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন প্রায় ২৩ জন । তাদের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা চলছে।এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পরপরই পুরো ওয়ালমার্ট খালি করে দেওয়া হয়েছে।