News71.com
 International
 02 Nov 17, 11:20 AM
 153           
 0
 02 Nov 17, 11:20 AM

রাখাইন সফরে গেলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।।  

রাখাইন সফরে গেলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে এ প্রথমবারের মতো রাখাইন অঞ্চল সফরে গিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। একদিনের সফরে রাখাইনের দুটি শহর পরিদর্শন করবেন সু চি। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন,সু চি বর্তমানে রাখাইনের সিটুয়ে-তে অবস্থান করছেন। এরপর তিনি মংডু এবং বুথিডং এলাকা সফর করবেন। এ দুটো এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে হাজার-হাজার রোহিঙ্গা মুসলমান প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে গেছে।

মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকাণ্ড এবং দমন-পীড়নের বিরুদ্ধে কোন অবস্থান না নেয়ায় আন্তর্জাতিকভাবে এরই মধ্যে বেশ সমালোচিত হয়েছেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করেন,সেনাবাহিনীর দিক থেকে হুমকি আসতে পারে,এমন আশংকায় সু চি তাদের কর্মকাণ্ডের সমালোচনা করতে চান না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন