News71.com
 International
 02 Nov 17, 12:51 PM
 172           
 0
 02 Nov 17, 12:51 PM

আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় ৪ জঙ্গি নিহত

আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় ৪ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের ছারদারা জেলায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে চালানো বিমান হামলায় চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। প্রদেশের সেনা মুখপাত্র গুলাম হজরত কারিমি এ কথা জানান।বার্তা সংস্থা সিনহুয়াকে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছারদারা জেলার নওয়াবাদ এলাকায় বুধবার সকালে নিরাপত্তা বাহিনী এ বিমান হামলা চালায়। এতে চার জঙ্গি ঘটনাস্থলেই নিহত ও কয়েকজন আহত হয়। তবে এব্যাপারে তালেবান জঙ্গিদের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন