News71.com
 International
 02 Nov 17, 12:50 PM
 182           
 0
 02 Nov 17, 12:50 PM

ফরাসি ফুটবল দলের কোচ দিদিয়ে দেশ্যমকে হুমকি দিল জঙ্গিগোষ্ঠী আইএস

ফরাসি ফুটবল দলের কোচ দিদিয়ে দেশ্যমকে হুমকি দিল জঙ্গিগোষ্ঠী আইএস

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৮ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে হুমকির উন্মাদনায় মেতেছে ইসলামী জঙ্গিদল আইএস। ফুটবল সুপাস্টারদের পাশাপাশি এবার ফরাসি কোচ দিদিয়ে দেশ্যমকে হুমকি দিল ইসলামী জঙ্গি গোষ্ঠীটি।দেশ্যমের ছবি ফটোশপ দ্বার বিকৃত করে আইএসের প্রকাশ করা একটি পোস্টার দেখে সাবধানতা অবলম্বন করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন।ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রায়েট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্ড কলম্ব নিজেই বিষয়টির খোঁজ খবর রাখছেন। এ বিষয়ে তাই আমি আর বেশি কিছু জানাতে পারবনা। তবে প্রতিটি ইভেন্টের সময় আমাদের যথেষ্ট সাবধান থাকতে হবে। দেশ্যমের প্রতি হুমকির বিষয়টি গত ২৭ অক্টোবর প্রথম নজরে আসে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এতে দেখা যায় ফটোশপের মাধ্যমে দেশ্যমকে শিকল দিয়ে বেঁধে একটি কমলা রংয়ের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তার দিকে তাক করে আছে একটি বন্দুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন