News71.com
 International
 01 Nov 17, 06:16 AM
 164           
 0
 01 Nov 17, 06:16 AM

ভারতের রাজস্থানে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০

ভারতের রাজস্থানে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থান প্রদেশের রাজধানী জয়পুরে ট্রান্সফর্মার বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শাহপুরা শহরের কাছে খাটুলাই গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজন অপ্রাপ্তবয়স্কসহ ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও ৯ জন মারা যান। আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিয়ের শোভাযাত্রা যাওয়ার সময় রাস্তায় থাকা ট্রান্সফর্মারটি হঠাৎ বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সফর্মার বিস্ফোরণ হওয়ার পর সেখান থেকে তেল ছিটকে এসে নারী ও শিশুদের পোশাকে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী পুষ্পেন্দ্র সিং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা কী করে ঘটল তা কমিটি গঠন করে তদন্ত করা হবে। সাধারণত এ ধরনের ঘটনা হওয়ার কথা নয়। নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছে রাজ্য সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন