News71.com
 International
 01 Nov 17, 11:16 AM
 201           
 0
 01 Nov 17, 11:16 AM

চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ ইস্যুতে ফের উত্তপ্ত বেইজিং-ওয়াশিংটন।।

চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ ইস্যুতে ফের উত্তপ্ত বেইজিং-ওয়াশিংটন।।

আন্তর্জাতিক ডেস্কঃ কৃত্রিম দ্বীপ নির্মাণ ইস্যুতে আবারো উত্তপ্ত সাগর এলাকা। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ বন্ধ করতে চীনকে সতর্ক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পানি এবং আকাশসীমায় টহল চালিয়ে যায় ওয়াশিংটন। এরপরেই আমেরিকাকে সতর্ক করে চীনের হুশিয়ারি ছিল,টহল অব্যাহত রাখলে চীন-মার্কিন যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। চীন এমন হুঁশিয়ারি দিতেই ওয়াশিংটন জানাল কৃত্রিম দ্বীপ নির্মাণ বন্ধ করতে তারা আকাশ এবং পানিপথে টহল দেবেই৷ হাওয়াই দ্বীপে মার্কিন সেনাবাহিনীর এক অনুষ্ঠানে কড়া ভাষায় এই মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কার্টার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন,আন্তর্জাতিক আইন অনুযায়ী সারা বিশ্বের আকাশ ও পানিসীমায় আমরা যেমন টহল দিই,দক্ষিণ চীন সাগরেও তেমনই টহল দেব। এ ব্যাপারে কোনো ভুল করলে চলবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন