News71.com
 International
 28 Oct 17, 07:05 AM
 158           
 0
 28 Oct 17, 07:05 AM

নেপালে হাইওয়ে থেকে যাত্রীবাহী বাস ছিটকে নদীতে, নিহত ১৪ আহত ১৫

নেপালে হাইওয়ে থেকে যাত্রীবাহী বাস ছিটকে নদীতে, নিহত ১৪ আহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ডাডিং জেলায় যাত্রীবাহী বাস হাইওয়ে থেকে ছিটকে পরে নদীতে নিমজ্জিত হলে বাসের ১৪ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ মধ্য শনিবার এই দুর্ঘটনাটি ঘটে বলে নেপালের কর্মকর্তাগণ জানান। দুর্ঘটনাস্থলে উপস্থিত ডাডং জেলা প্রশাসনের কর্মকর্তা রাম মনি মিশ্র বলেন,নিহত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

মিশ্র বলেন,বাসটি প্রায় ৪০ জনের মতো যাত্রী বহন করছিলো বলে ধারনা করা হচ্ছে। তবে সঠিক যাত্রীর সংখ্যা নিশ্চিত করা যায়নি। তিনি বলেন,পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। নদী থেকে এখনো নিমজ্জিত বাসটি উদ্ধার করা সম্ভব হয় নি। বাসটি পূর্ব নেপালের রাজবিরাজ এলাকা থেকে রাজধানী কাঠমুন্ডু যাওয়ার পথে স্থানীয় সময় ভোর ৫টায় হাইওয়ে থেকে নদীতে ছিটকে পড়ে। তবে কি কারণে বাসটি দুর্ঘটনায় পতিত হলো তা কর্তৃপক্ষ সঠিকভাবে জানাতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন