News71.com
 International
 28 Oct 17, 03:21 AM
 161           
 0
 28 Oct 17, 03:21 AM

কংগ্রেস নেতা আহমদ পটেলের সাথে জঙ্গিগোষ্ঠী আইএস-এর যোগাযোগ আছে : গুজরাটের মুখ্যমন্ত্রী    

কংগ্রেস নেতা আহমদ পটেলের সাথে জঙ্গিগোষ্ঠী আইএস-এর যোগাযোগ আছে : গুজরাটের মুখ্যমন্ত্রী      

আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেস নেতা আহমদ পটেলের বিরুদ্ধে সন্ত্রাস-যোগের অভিযোগ তুললেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গুজরাটের আঙ্কলেশ্বর সর্দার পটেল হাসপাতাল থেকে এক জঙ্গি গ্রেফতার হওয়ার পরেই এমন অভিযোগ তুললেন বিজয়। আর এই অভিযোগকে ঘিরেই রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। শুরু হয়ে গিয়েছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা।রূপানির অভিযোগ, ২০১৪ সাল পর্যন্ত ওই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন পটেল। আর সেই হাসপাতাল থেকেই এক আইএস জঙ্গি ধরা পড়েছে। সুতরাং এর দায় পটেলকেই নিতে হবে।

যদিও রূপানির এই দাবিকে নস্যাত্ করে ধৃত জঙ্গির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নেওয়ার দাবি তুলেছে কংগ্রেস। এ ধরনের ভিত্তিহীন অভিযোগ এনে নিজেদের ভোটব্যাঙ্ক মজবুত করার চেষ্টা করছে বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তারা। পটেল বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে হাতিয়ার করে শান্তিপ্রিয় গুজরাটিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এটা মোটেই কাম্য নয়।সাংবাদিক বৈঠক ডেকে রূপানি পটেলের পদত্যাগও দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন