
আন্তর্জাতক ডেস্কঃ অন্তত ৩০ জন নারীকে কৌশলে এইচআইভি (এইডস) ভাইরাসে আক্রান্ত করানোয় এক ইতালিয়ান হিসাবরক্ষককে ২৪ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। ভ্যালেনটিনো তাল্লুতো নামের ওই ব্যক্তি স্বীকার করেছেন,২০০৬ সালেই নিজের শরীরে এইচআইভি ভাইরাসের প্রত্যক্ষ উপস্থিতি জানা সত্ত্বেও তিনি স্বেচ্ছায় কমপক্ষে ৫৩ জন নারীর সঙ্গে মিলিত হন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডেটিং সাইটে হার্টি স্টাইল ছদ্মনামে ওই ব্যক্তি তার শিকারদের খুঁজে বের করতেন। এর মধ্যে,তার দ্বারা মরণঘাতী ভাইরাস এইচআইভি’তে আক্রান্ত হওয়া সবচেয়ে কমবয়সী নারীর বয়স ১৪ বলে জানা গেছে।
গতকাল শুক্রবার ইতালির এক আদালতে ৩৩ বছরের ওই ব্যক্তিকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ভ্যালেনটিন‘র আইনজীবীর দাবি,তার মক্কেলের এই কাজ অবিশ্বাস্য,কিন্তু ইচ্ছাকৃত নয়। অবশেষে আদালতে সবই স্বীকার করে সে। উল্লেখ্য,এইচআইভিতে আক্রান্ত হয়ে ভ্যালেনটিনোকে চার বছর বয়সে রেখে মারা যায় তার মাদকাসক্ত মা।