News71.com
 International
 27 Oct 17, 07:47 AM
 208           
 0
 27 Oct 17, 07:47 AM

যৌতুক চাইলে কিংবা বাল্য বিয়েতে উপস্থিত হলে বিহারে চাকরি হারাতে হবে সরকারি চাকুরেদের

যৌতুক চাইলে কিংবা বাল্য বিয়েতে উপস্থিত হলে বিহারে চাকরি হারাতে হবে সরকারি চাকুরেদের

আন্তর্জাতিক ডেস্কঃ বিয়েতে যৌতুক নিলে বা কোনও নাবালিকার বিয়েতে উপস্থিত হলে অবিলম্বে খোয়াতে হবে চাকরি। ভারতের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এমনই নির্দেশিকা জারি করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। উল্লেখ্য,বিহারে সরকারি কর্মচারীদের শপথ নিতে হয় যে তারা নিজের বা পরিবারের কারও বিয়েতে যৌতুকের দাবি করবেন না এবং কোনও বাল্য বিবাহে অংশগ্রহণ করবেন না।

এই আইন সত্ত্বেও বিহারে বিবাহযোগ্য সরকারি কর্মচারীদের দাম ক্রমেই বাড়ছিল। শপথপাঠ ভুলে গিয়ে পাত্রীপক্ষের কাছে মোটা দর হাঁকছিলেন পাত্র বা তার বাড়ির লোকজন। অনেক ক্ষেত্রেই ভালো পাত্র হাতছাড়া হওয়ার ভয়ে মুখ বুজে সেই দাবি মেনেও নেন পাত্রীপক্ষ। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে,সরকারি চাকুরে পাত্রের আবদার মেটাতে ধার- দেনায় ডুবে যেতে হয় পাত্রীপক্ষকে। আবার পণের দাবিতে গৃহবধূর ওপর নির্যাতনও বিহারের নিত্যনৈমিত্তিক ব্যাপার। এক অনুষ্ঠানে এমনই এক মহিলা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ করেন। তারপরই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন