News71.com
 International
 27 Oct 17, 11:30 AM
 183           
 0
 27 Oct 17, 11:30 AM

রোহিঙ্গা সংকট প্রশ্নে মিয়ানমার সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের টেলিফোন।

রোহিঙ্গা সংকট প্রশ্নে মিয়ানমার সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের টেলিফোন।

নিউজ ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাখাইন রাজ্যের সহিংসতা বন্ধে সহযোগিতা করতে গত বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধানের প্রতি আহবান জানিয়েছেন। সেখানে ব্যাপক সহিংসতার কারণে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে পালিয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নয়ের্ট এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইয়াংকে টেলিফোন করে টিলারসন ‘রাখাইন রাজ্যে চলা মানবিক সংকট এবং নৃশংসতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি আরো বলেন, ‘মন্ত্রী রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে সরকারকে সহযোগিতা এবং এই সংকটে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে দেশে ফেরার সুযোগ করে দিতে বার্মার নিরাপত্তা বাহিনীর প্রতি আহবান জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন