
আন্তর্জাতিক ডেস্কঃ বিজেপিতে যোগ দিতে কোটি টাকার অফার ফেরানোর কথা ঘোষণা করে ইতিমধ্যেই গুজরাট রাজনীতিতে হৈচৈ ফেলে দিয়েছেন পতিদার আন্দোলন সমিতির নেতা নরেন্দ্র প্যাটেল। আর বিজেপির এই কেনাবেচার রাজনীতিকে এবার সেরাজ্যে নির্বাচনী প্রচারে কাজে লাগাতে চাইছে রাহুলের কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র প্যাটেল এই অফারের কথা জানানোর পরই সোশাল মিডিয়াতে ঝড় তোলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। টুইটারে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি রাহুল লেখেন, গুজরাট পণ্য নয়। গুজরাটকে কোনও দিন কেনা যায়নি। আগামী দিনেও যাবে না।