News71.com
 International
 26 Oct 17, 07:43 AM
 211           
 0
 26 Oct 17, 07:43 AM

ইন্দোনেশিয়ার জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৭ জন ।

ইন্দোনেশিয়ার জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৭ জন ।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে এক আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় সময় আজ সকাল ৯টায় জাকার্তার তানগেরাংয়ে শিল্প কমপ্লেক্স এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
জাকার্তা পুলিশের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছে, কারখানায় মোট ১০৩ জন শ্রমিক ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন