News71.com
 International
 26 Oct 17, 07:45 AM
 211           
 0
 26 Oct 17, 07:45 AM

নাইজেরিয়ার সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গিদের হামলা, ৮ সেনা নিহত

নাইজেরিয়ার সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গিদের হামলা, ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বোকো হারামের ব্যাপক হামলায় কমপক্ষে ৮ সেনা নিহত হয়েছে। এসময় তারা সেখানের গ্রামবাসীর কাছ থেকে খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সামরিক সূত্র ও স্থানীয় লোকজন একথা জানায়। ছয়টি ট্রাকে করে আসা জিহাদিরা স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইয়োবি রাজ্যের রাজধানী দামাতুরু থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাসাওয়া গ্রামে হামলা চালায়। কর্নেল কায়োদি ওগুনসানিয়া দামাতুরু থেকে বলেন,সাসাওয়া গ্রামে একটি সামরিক ঘাঁটিতে বোকো হারাম সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে সেখানে উভয় পক্ষ হতাহত হয়েছে।

তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানালেও ওই এলাকার স্থানীয় প্রধান বলেন,এ হামলায় ছয় সেনা নিহত হয়েছে। এতে বোকো হারামেরও অনেক যোদ্ধা প্রাণ হারিয়েছে। প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন,এসময় সেখানে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং তা মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে। পরে বিদ্রোহী যোদ্ধারা গ্রামে ঢুকে পড়ে এবং গ্রামবাসীর বিভিন্ন শুকনো খাবার ও শস্য লুট করে নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন