News71.com
 International
 26 Oct 17, 01:07 AM
 200           
 0
 26 Oct 17, 01:07 AM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ।  

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ।   

আন্তর্জাতিক ডেস্কঃ পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে দেশটির একটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বৃহস্পতিবার দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো’র আদালত দুর্নীতির দুই মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পারিবারিক দুর্নীতির তদন্তের পর গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণা করেন।


সাবেক এই পাক প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানে তার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা চলছে। চলতি মাসের শুরুর দিকে দুর্নীতির দায়ে নওয়াজকে দোষী সাব্যস্ত করেন আদালত।গত বছরের শেষের দিকে পানামা পেপারসে নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পত্তির মালিকানার অভিযোগ উঠে। নির্বাচনী হলফনামায় নিজের ও পরিবারের সদস্যদের যে সম্পত্তির হিসাব তিনি দাখিল করেছিলেন;তার সঙ্গে ব্যাপক আয় পার্থক্য দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন