News71.com
 International
 26 Oct 17, 11:42 AM
 205           
 0
 26 Oct 17, 11:42 AM

বিজেপিকে দিল্লীর ক্ষমতা থেকে তাড়ানোর চ্যালেঞ্জ নিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।    

বিজেপিকে দিল্লীর ক্ষমতা থেকে তাড়ানোর চ্যালেঞ্জ নিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।      

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লিতে ক্ষমতা দখল নয়, বিজেপিকে তাড়ানোর জন্য তিনি অক্সিজেন জোগাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দলের বদনাম করার জন্য আগামী দিনে ভারত থেকে বিজেপিকে বিদায় করবই। দিল্লির ক্ষমতায় যেতে চাই না। তবে বিজেপি যাতে বিদায় নেয়, সে ব্যাপারে ভূমিকা নিতে চাই। বাংলাই বিজেপিকে তাড়াতে অক্সিজেন জোগাবে। ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই সারদা, নারদ-কাণ্ডে যে ভাবে তৃণমূলের একের পর এক নেতার নাম জড়িয়েছে, তাতে মুখ্যমন্ত্রী যে বিব্রত, এ দিন তাঁর বক্তৃতায় তার আভাস মিলেছে। কিন্তু সবটাই রাজনৈতিক ভাবে মোকাবিলা করার পথে যেতে চান তিনি। সে জন্য কর্মীদের কাছে বলেছেন, তৃণমূল তৈরি থাকলে আমি যে কোনও লড়াইয়ের জন্য প্রস্তুত। বাংলা তৈরি থাকলে সারা দেশকে দেখাতে পারব লড়াই কী ভাবে করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন