News71.com
 International
 26 Oct 17, 11:40 AM
 211           
 0
 26 Oct 17, 11:40 AM

সন্ত্রাসবাদকে নির্মূল করার লক্ষ্যে নিয়ে ভারত ও যু্ক্তরাষ্ট্র একসাথে কাজ করছে : নরেন্দ্র মোদী

সন্ত্রাসবাদকে নির্মূল করার লক্ষ্যে নিয়ে ভারত ও যু্ক্তরাষ্ট্র একসাথে কাজ করছে : নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসকে নির্মূল করার লক্ষ্যে একই পথের শরিক ভারত ও মার্কিন যু্ক্তরাষ্ট্র। নাম না করে পাকিস্তানকে এভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাস নির্মূল করা থেকে শুরু করে সন্ত্রাসবাদী পরিকাঠামো, জঙ্গিদের নিরাপদ আশ্রয় ও সন্ত্রাস মদত এবং একইসঙ্গে আফগানিস্তানে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মিল প্রচুর।বর্তমানে ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় টিলারসনের। বৈঠকের পর পিএমও-র তরফে বিবৃতি জারি করে বলা হয়, মোদীর সাম্প্রতিক মার্কিন সফর নিয়ে দুজনের কথা হয়েছে।

পাশাপাশি, যে কোনও ধরনের সন্ত্রাস মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতাবস্থা ও সুরক্ষার প্রসারে কীভাবে আরও অধিক সহযোগিতা করা যায়, সেই নিয়েও আলোচনা হয় দুজনের। এক বিবৃতিতে বলা হয়েছে, গত জুনে মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া বৈঠকের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এদিন আলোচনা হয়েছে। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের যে প্রভূত উন্নতি ঘটেছে, তা নিয়ে টিলারসনের কাছে প্রশংসা করেন মোদী।একইসঙ্গে, এই সম্পর্ককে আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়। মোদী এবং টিলারসন—উভয়ই স্বীকার করেন, ভারত-মার্কিন সম্পর্ক কেবলমাত্র দুদেশের লাভের মধ্যেই সীমাবদ্ধ নয়। তা আঞ্চলিক ও বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও স্থিতাবস্থার জন্যও জরুরি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন