News71.com
 International
 26 Oct 17, 11:18 AM
 163           
 0
 26 Oct 17, 11:18 AM

আজ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রগামী বিমানের নিরাপত্তায় নতুন নিয়ম।।  

আজ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রগামী বিমানের নিরাপত্তায় নতুন নিয়ম।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানের নিরাপত্তা সংক্রান্ত নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। আজ থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে। বিবৃতিতে বিমানসংস্থাগুলো জানিয়েছে,নিরাপত্তা খাতিরে বিমানবন্দরে যাত্রীদেরকে সংক্ষিপ্ত ইন্টারভিউও নেওয়া হবে। মার্কিন বিমানসংস্থাগুলোর সূত্রে জানা যায়,প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ১০৫ দেশের ২৮০টি বিমানবন্দর থেকে ২ হাজার বাণিজ্যিক বিমান অবতরণ করে। বিমানবন্দরে প্রতিদিন ৩ লক্ষ ২৫ হাজার বিমানযাত্রীর সাক্ষাতকার নেওয়া হবে। গত জুন মাসে মধ্য এশিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলোর উপর বিমান সফরে ইলেক্ট্রনিক্স গ্যাজেট বহনে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

জুলাইয়ে তা শিথিলও করা হয়। ফের এই নিয়মকে চালু করতে যাচ্ছে দেশটি। যদিও এই নিয়ম নির্ভর করবে ক্ষেত্রবিশেষে। কোন বিমানসংস্থা বা বিমানবন্দর নিরাপত্তার উপর কড়া নজর না রাখে, তাহলে এই নিয়ম তাদের উপর বর্তাতে পারে বলে জানা গেছে। ইউরোপিয় এবং মার্কিন বিমানসংস্থাগুলোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে,যাত্রী নিরাপত্তাকে কীভাবে কঠোর করা যায়,তা পরামর্শ দিতে ১২০ দিন সময় দেওয়া হয়েছিল বিমানসংস্থাগুলোকে। আজ বৃহস্পতিবারই সেই সময়সীমা শেষ হতে যাচ্ছে। তাই এদিন থেকেই এই নিয়ম কর্যকর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন