
আন্তর্জাতিক ডেস্কঃ খোদ আমেরিকানরাই তাদের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের প্রতি যথার্থ সম্মান দেখাচ্ছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়ে কিছু বলতে সাংবাদিকদের এক অনুরোধে এক আলোচনায় এমন মন্তব্য করেন বন্ধু পুতিন।রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমেরিকার জনগণই তাকে নির্বাচিত করেছেন। এবং এজন্যই তাকে দেশটির জনগণের সম্মান দেখানো উচিত, এমনকি আপনি যদি তার কোনো সিদ্ধান্তে একমত না হন।ট্রাম্পের প্রতি অসম্মান প্রদর্শনকে অমার্জনীয় আখ্যা দিয়ে পুতিন বলেন, আপনি তার সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক করতে পারেন, কিন্তু অসম্মান জানাতে পারেন না।এ সময় ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের নিরঙ্কুশ জয়ের কথাও উল্লেখ করেন পুতিন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশটির বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। তাদের কণ্ঠে ঝরেছে তীব্র তিরস্কারও।ট্রাম্পের আগের দুই মেয়াদের প্রেসিডেন্ট বারাক ওবামা স্বদেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভয়ভীতি ও বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করতে। আর ওবামার আগের দুই মেয়াদের প্রেসিডেন্ট বুশ সমালোচনা করেছেন জনজীবনে হানাহানি ও কুসংস্কার ছড়িয়ে পড়ার বিষয়ে।গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সাবেক দুই প্রেসিডেন্ট। ডেমোক্রেটিক পার্টির ওবামা এবং ট্রাম্পেরই দল রিপাবলিকান পার্টির বুশ অবশ্য তাদের বক্তৃতায় প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি।