News71.com
 International
 20 Oct 17, 01:11 AM
 161           
 0
 20 Oct 17, 01:11 AM

মিয়ানমারে রত্নপাথর সংগ্রহকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ  

মিয়ানমারে রত্নপাথর সংগ্রহকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ   

নিউজ ডেস্কঃ মিয়ানমারে উত্তরাঞ্চলে খনি বর্জ্য্য থেকে রত্নপাথর সংগ্রহকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এসব সংগ্রহকারীদের মূল্যবান পাথরের একটি খনিতে প্রবেশে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ হয়। মাল্টি বিলিয়ন ডলারের এ শিল্পখাতে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। আজ শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। মিয়ানমারের কচিন রাজ্যের হপাকান্তে ,১১১ কোম্পানি মালিকানাধীন একটি শিল্প প্লটে প্রবেশে প্রায় ৫০ জন সংগ্রহকারীকে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।


রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, সংঘর্ষ শুরু হওয়ার এক ঘণ্টা পর প্রায় ছয় শ’ লোক এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের যানবাহনে আগুন ধরিয়ে দেয়। খবরে বলা হয়, ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোয় তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে। এতে আরো বলা হয়, সেখানে এ সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন