News71.com
 International
 14 Sep 17, 06:20 AM
 221           
 0
 14 Sep 17, 06:20 AM

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার তিন প্রবাসীর মৃত্যু।।  

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার তিন প্রবাসীর মৃত্যু।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার তিন প্রবাসীর মৃত্যু ঘটেছে। এতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ২জন। তাদেরকে সৌদি আরবের একটি হাসপাতালে নিবীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিহত বাক্তিরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (২৮), একই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৪০) ও বরুড়া উপজেলার গইনখালী গ্রামের সেলিম মিয়া (৩৮)। আহতরা হলেন চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাকির হোসেন ও আমিন মেম্বারের ছেলে শরীফ।

নিহতদের নিটকতম আত্মীয় চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের মাজহারুল ইসলাম জানান, মাত্র ৬ মাস পূর্বে কাজের তাগিদে সৌদি আরব যান কামাল হোসেন ও মোহাম্মদ হোসেন। সেখানে একই গ্রামের আমিন মেম্বারের ছেলে শরীফের সঙ্গে কাজ করছিল তারা। তারা সকলেই সৌদি আরবের দাম্মামে থাকতো। ১২ সেপ্টেম্বর সকালে প্রাইভেট যোগে সৌদি আরবের দ্বীযানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর হাফার আল বাতেন রোডের নারীয়া এলাকার পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহতাবস্থায় শরীফ ও জাকিরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুই জনের অবস্থাই আশঙ্কাজনক। সৌদি আরব থেকে বিষয়টি নিশ্চিত করেন তাদের নিকটতম আত্মীয় জিয়াউর রহমান। এদিকে, এ ঘটনার পর নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন