News71.com
 International
 14 Sep 17, 06:18 AM
 173           
 0
 14 Sep 17, 06:18 AM

জাপানের সহযোগিতায় প্রথম বুলেট ট্রেন প্রকল্পের উদ্বোধন করল ভারত।।  

জাপানের সহযোগিতায় প্রথম বুলেট ট্রেন প্রকল্পের উদ্বোধন করল ভারত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের সহযোগিতায় দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের উদ্বোধন করেছে ভারত। ঘণ্টায় ৫০৮ কিলোমিটার গতিসম্পন্ন এ বুলেট ট্রেন প্রকল্পের বেশিরভাগ অর্থই দিচ্ছে জাপান। ৭৫০ আসন বিশিষ্ট এ ট্রেনটি ২০২২ সালের আগস্ট থেকে চালু হওয়ার কথা রয়েছে। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে বুলেট ট্রেন প্রকল্পের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। আজ বৃহস্পতিবার সকালে গুজরাটের আহমেদাবাদে দুই প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধন করেন। জাপান এ প্রকল্পের জন্য ভারতকে মোট ১৭ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে।

ট্রেনটি চালু হলে মাত্র তিন ঘণ্টায় গুজরাটের আহমেদাবাদ শহর থেকে মুম্বাই পৌঁছানো সম্ভব হবে। এখন এক শহর থেকে আরেক শহরে পৌঁছাতে আট ঘণ্টা সময় লাগে। ভারতীয় রেলওয়ে প্রতিদিন ২২ মিলিয়ন যাত্রী পরিবহণ করে। দেশটির রেলওয়ের বেশিরভাগ যন্ত্রই বিকল এবং ব্যবহারের অযোগ্য। এর ফলে হরহামেশাই প্রাণহানির ঘটনা ঘটে। বুলেট ট্রেন চালু হলে রেলওয়ে পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে প্রত্যাশা ভারতের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন